, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে জেলা যুবদল সভাপতি সোহেল রানার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


প্রকাশের সময় :29 September, 2026 5:33 : PM

আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিকল্পিত নাশকতা ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোঃ সোহেল রানার নেতৃত্বে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাওয়া নতুন ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা পরিকল্পিত নাশকতা ও অশ্লীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মাওয়া নতুন ঘাট এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোঃ সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সোহেল রানা বলেন, পরিকল্পিত নাশকতা ও সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


আরও খবর