, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ২১ পিচ ইয়াবা সহ একজন মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় :19 May, 2026 12:23 : AM

সিরাজদিখান  প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃআলামিন মীর (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ আলামিন মীর উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মোঃ নাছির মীরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার  ১৮ মে বিকাল আনুমানিক ৫ টার দিকে লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে ফকির লালন সাই বটতলার আব্দুল জলিল মোল্লার বসতবাড়ির টিনসেড ঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।

জানা যায়,গ্রেফতারকৃত আসামি মোঃ আলামিন মীর গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৩ বার গ্রেফতার হয়েছে, কিন্তুু জামিনে এসেই সে আবার মাদক ব্যবসা শুরু করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,উপজেলার  লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে ফকির লালন সাই বটতলার আব্দুল জলিল মোল্লার বসতবাড়ির টিনসেড ঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃআলামিন মীর (৪০) নামের একজন কে ২১ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আরও খবর