, |

মূলপাতা আইন অপরাধ

মুন্সিগঞ্জের সদর উপজেলার শহরে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা


প্রকাশের সময় :6 May, 2026 7:51 : PM

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সীগঞ্জের সদর উপজেলার শহর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ০৬ মে দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ মনিটরিং অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
অভিযান চলাকালে বিপাশ স্টোরে দেখা যায়, ৯৫৫ টাকা নির্ধারিত মূল্যের ৫ লিটার সয়াবিন তেল ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক বিপাশ সাহাকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
একইভাবে জিলানি স্টোরে মনিটরিংকালে ৩৯০ টাকা মূল্যের ২ লিটার সয়াবিন তেল ৪০০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক মো. মাসুমকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
আসিফ আল আজাদ জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর