, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ভাট্টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা


প্রকাশের সময় :5 March, 2026 2:53 : PM

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় অবৈধ এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ একটি ভাট্টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সকাল ১১:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

মোবাইল কোর্টের নির্দেশনা অনুযায়ী ভেক্যু মেশিনের মাধ্যমে অবৈধ ও পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় সিরাজদিখান উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত


আরও খবর