, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান, আটক ১


প্রকাশের সময় :1 March, 2026 4:22 : AM

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার রাত ১০.০০ ঘটিকা থেকে রাত ২.০০ ঘটিকা পর্যন্ত উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় এ অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অবৈধ মাটি কর্তন বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স একযোগে অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি, অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নানসহ সেনা ও পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে মাটি কর্তন সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে উপজেলার কেয়াইন ইউনিয়নের সম্রাট (৩০) পিতা: নাসিম খান নামের এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কর্তন রোধে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও সিরাজদিখান উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


আরও খবর