বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদীখানে বাড়ীঘর লুটপাট করতে গিয়ে ২ জন টেটাবিদ্ধ।


প্রকাশের সময় :১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১১ : অপরাহ্ণ

সিরাজদীখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ধরে বাড়ীঘর লুটপাট করতে গিয়ে ২ জন টেটা বিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্ব চান্দের চর গ্রামের সোহেলের ছেলে ইমরান (২৮),ও একই গ্রামের হাবীবের ছেলে লিটন (৪৮) এছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চান্দেরচর গ্রামের
মৃত ছমির বেপারীর পরিবারের সাথে পূর্ব থেকে বিরোধ চলছিলো ইমরান ও লিটনদের সাথে। এর আগেও একাধিক বার মারামারির ঘটনা ঘটেছে।
এবিষয়ে মৃত ছমির বেপারীর ছেলে,হাবীব জানান,এর আগেও ইমরান ও লিটন মিলে আমার পরিবারের উপর হামলা চালায়, আমার ভাইয়ের হাত-পা ভেঙে দেয়।এ নিয়ে আমরা আদালতে মামলা করেছি যা এখনো চলমান রয়েছে।
আজকেও ঠিক একই ভাবে তারা লাঠি সোটা ও টেটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা করে, এ সময় আমার ঘরবাড়ি আমার মায়ের ঘর,দোকান লুটপাট করে, নগদ ৭০ হাজার টাকা,১ টা গলার চেইন,১ টা আংটি ও একজোড়া কানের দুলসহ দেড় ভরি স্বর্ণ, নিয়ে যায় এবং বাড়িঘর ভাঙচুর করে । এতে আমাদের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে এলাকার লোকজনে এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে এ সময় ইমরান ও লিটন ট্যারাবৃদ্ধ হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

১১-০২-২৬


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭