বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

মুন্সিগঞ্জ ১ আসনের সিরাজদিখান উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি টিভির আওতায়,থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী 


প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪১ : অপরাহ্ণ
আনিছুর রহমান রুবেলঃ

অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করার জন্য মোতায়েন থাকবে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।প্রতিটি কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত পুলিশ সদস্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ৩ ক্লাস্টার,বিজিবির ১ টিম পুলিশ ৮ টি মোবাইল টিম,আনছার ২ টি টিম ও র‌্যাব এর ১ টিম নিয়োজিত থাকবে।সকল ভোট কেন্দ্রের কক্ষ ও বাহিরে পর্য়বেক্ষন করার জন্য ৬ টি জায়ান্ট মনিটর উপজেলা হলরুমে স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ ১ আসনের সিরাজদিখান উপজেলায় ৯০ টি ভোট কেন্দ্রে
মোট ৫৪০ কক্ষ টি রয়েছে।পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮ শত ৬৩ ও মহিলা ভোটার ১লক্ষ ৩২ হাজার ১শত ২৬ টি মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৬৯ হাজার ৯ শত ৮৯ টি।সুষ্ঠুভাবে ভোটগ্রহন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের ভোট কক্ষ এবং বাহির সিসি টিভি ক্যামেরার আওতায় আনা এবং বিদুৎ সরবরাহ নিশ্চিত  সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭