বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির রহস্যজনক মৃত্যু, আরেকজন গুরুতর অসুস্থ


প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২৬ ৮:৪৬ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি নির্মাণাধীন দোতলা বসতবাড়িতে রংমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল (৫ জানুয়ারি) সোমবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার লতব্দি ইউনিয়নের নতুন ভাষানচর এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দোতলা বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,০৫ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে সিরাজদিখান থানার লতব্দি ইউনিয়নের নতুন ভাষানচর এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দোতলা বসতবাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতর থেকে রংমিস্ত্রি শাকিল (৩০)-এর মৃতদেহ উদ্ধার করা হয়। শাকিলের পিতার নাম ও ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায় জানা যায়, উক্ত বাড়িতে ঠিকাদার গোবিন্দ বিশ্বাস (৩৫) (পিতা—হরিপদ বিশ্বাস, সাং—নয়ানগর, থানা—রাজৈর, জেলা—মাদারীপুর) এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। তারা হলেন, শাকিল (৩০) এবং নুর হোসেন (৩৫), গ্রাম—চর মোস্তফাপুর
আজ বিকেলে কাজের খোঁজ নিতে ঠিকাদার গোবিন্দ বিশ্বাস ঘটনাস্থলে এসে উভয় রংমিস্ত্রিকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এক পর্যায়ে তিনি দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলকে মৃত অবস্থায় এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নুর হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, মৃতদেহের ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭