বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায়,আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, সহ সভাপতি মোতাহার হোসেন,মোয়াজ্জেম হোসেন বাবুল সাবেক সদস্য সচিব আনসার মোল্লা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদাৎ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম সদস্য সচিব শেখ মোঃ রাসেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাঈম, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা প্রমূখ।
এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭