, |

মূলপাতা রাজনীতি

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান


প্রকাশের সময় :28 December, 2025 12:28 : PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারেন, সেজন্য উনি অত্যন্ত কনসার্ন শো করেছেন। সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন— যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যেসব রোগীরা আছেন, তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করেন।

কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমের সঙ্গে নেতাকর্মীদের জড়িত না হওয়ার জন্য বলেছেন।

বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে, দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য ও রহমত চাই। সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য, উনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই।


আরও খবর