সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রসুনিয়া ইউনিয়নের সি.এস ও এস.এ ৭০নং আর,এস ৫৮ নং রসুনিয়া মৌজার খতিয়ান নং- সি.এস- ৩৫১, এস.এ- ৩১৩, আর.এস- ১৬৯, দাগ নং- সি.এস ও এস.এ- ৮৪২, আর,এস- ১২০২, রকম- নাল, মোট পরিমান- ৬৭.০০ শতাংশ নালিশী সম্পত্তি। যাহার উত্তরে- সরকারী রাস্তা, দক্ষিনে- দুলাল গং, পূর্বে- আলী হোসেন ঢালী, পশ্চিমে- হারু গং জমিতে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত মুন্সিগঞ্জ অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে জবরদখলের অভিযোগ উঠেছে নুরুজ্জামান শেখ (৪৮)পিতা, সমস শেখ গ্রাম রসুনিয়া গংদের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় রসুনিয়া ইউনিয়নে মৃত খলিল বেপারীর ছেলে এ্যাড. সোহেল রানা(৩৯) উল্লেখিত তফসিল রসুনিয়া মৌজার খতিয়ান নং- সি.এস- ৩৫১, এস.এ- ৩১৩, আর.এস- ১৬৯, দাগ নং- সি.এস ও এস.এ- ৮৪২, আর,এস- ১২০২, রকম- নাল, মোট পরিমান- ৬৭.০০ শতাংশ নালিশী সম্পত্তির পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ মৌসুমী চাষাবাস করে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসতেছে। গত ১ বছর যাবৎ বিবাদীরা উক্ত সম্পতি অবৈধভাবে জবর দখলের পায়তারা করলে সোহেল রানা বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত মুন্সিগঞ্জ দেওয়ানী মোকদ্দমা নং- ১২৫/২৪ দায়ের করেন। উহার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ০৮/১০/২০২৪ তারিখ উক্ত সম্পত্তিতে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। বিজ্ঞ আদালত আদেশ দেওয়ার পরও উক্ত বিবাদীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তফসিল বর্নিত সম্পত্তি অবৈধভাবে জোর পূর্বক জবর দখলের অপচেষ্টায় লিপ্ত হন। এরই ধারাবাহিকতায় গত ইং- ০৬/১২/২০১৫ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় মাতৃভূমি সিটির সাথে যোগ সাজশে বিবাদীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তাহাদের সাথে আরও সন্ত্রাস প্রকৃতির লোক নিয়ে সম্পত্তিতে বালু ভরাট করে।সংবাদ পেয়ে বাদী সোহেল রানা ইং ০৭/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় সম্পত্তিতে গেলে বিবাসী পক্ষের লোকজনা অকথ্য ভাষায় গালমন্দ করা সহ বাদীকে সম্পত্তি ছাড়ে যেতে বলে অন্যথায় বাদীর পরিবারের লোকদের দুনিয়া ছাড়া করে দিবে বলে হমকী দিয়া আমাকে দা- শাবল নিয়া হামলা উদ্যত হলে বাদী জীবনের ভয়ে উক্ত স্থান হতে চলে আসে।
