আনিছুর রহমান রুবেলঃ
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজদিখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৩ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় শেখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন— যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেব অনুষ্ঠানের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন—
উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোঃ রাসেল, কৃষক দলের সভাপতি মোঃ হাফেজ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
