, |

মূলপাতা রাজনীতি

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব


প্রকাশের সময় :29 September, 2025 11:14 : AM
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।
কয়েক বছর ধরে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত জটিলতায় তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
গতকাল ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।


আরও খবর