, |

মূলপাতা রাজনীতি

১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে  সিরাজদিখানে দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার ছবি ফেসবুকে ভাইরাল


প্রকাশের সময় :15 August, 2025 3:09 : PM
সিরাজদিখান প্রতিনিধি
১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোষ্টারে ছেয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার একটি গ্রামে আওয়ামী পরিবারের ব্যানারে ওই আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে। এদিন বিকেল ৬ টার দিকে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর তার ফেসবুক পেজে ওই অনুষ্ঠানের একাধিক ছবি পোষ্ট করেছেন। একই সঙ্গে সেখানে তিনি লিখেছেন “কঠিন প্রতিকুল সময়েও সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগ পরিবার ১৫ আগষ্ট উপলক্ষ্যে দু:স্থদের মাঝে খাবার বিতরণ, আলোাচনা সভা ও দোয়া করেছেন যা প্রশংসনীয়। ধন্যবাদ মুজিব সৈনিকদের”।
এরপরই আওয়ামীলীগ নেতার ওই পোষ্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত শোক দিবসের পোষ্টারে ছেয়ে গেছে জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা, উপজেলা মোড়, নিমতলা ও মালখানগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, আগেরদিন বুধবার রাতের আঁধারে ওই পোষ্টার গাছের ডালে ও বিভিন্ন দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। আমরা উপজেলা জুড়ে খোঁজ-খবর নিচ্ছি। ১৫ আগষ্ট উপলক্ষে বাড়িতে খাবার বিতরণের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে কেউ পোষ্টার সাটিয়ে থাকলে-তা গভীর রাতে করা হয়েছে।  কেউ আইন লঙ্ঘন করে থাকলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর