, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদীখানে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার


প্রকাশের সময় :26 July, 2025 8:10 : PM

সিরাজদীখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালক শরিফ শেখের (২৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। নিহত শরিফ শেখ উপজেলার চিকনাসাইর গ্রামের বাসিন্দা শাহজাহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পাঁচ বছর আগে শরিফ শেখের স্ত্রী অভিমান করে চলে যায়। এর পর থেকে শরীফ হতাশাগ্রস্ত ছিল। শনিবার বিকালে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, অটোরিকশা চালক শরীফ শেখের স্ত্রী চলে যাওয়ার পর শরিফ শেখ মানসিকভাবে ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি হতাশাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর