আনিছুর রহমান রুবেলঃ
সিরাজদিখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজানগর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলাার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
সভায় অন্যদের মাঝে, উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনসার আলী মোল্লা ,থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, চিত্রকেট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকালের মাঝে তোবারক বিতরণ করা হয়।