, |

মূলপাতা আইন অপরাধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।


প্রকাশের সময় :7 May, 2025 10:29 : PM

আনিছুর রহমান রুবেলঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গভীর রাতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনায় সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও দেখে জড়িতদের সনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি দেশীয় ধারালো অস্ত্র।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে মো: কামাল ওরফে সিএনজি কামাল, একঁই জেলার খলিল সরদারের ছেলে ইসমাঈল সরদার ও শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা এবং মাদারীপুর জেলার কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী ও সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতব্বর। তারা সকলেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থেকে এক্সপ্রেসওয়েতে ডাকাতি করতো।

বুধবার (৭ মে) বিকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃকরা পেশাদার ডাকাত এবং ইতিপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে ও জানান তিনি।

প্রসঙ্গত, গত সোমবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে গাড়ি চালকের দক্ষতায় অল্পের জন্য গাড়িটি সরিয়ে নিয়ে রক্ষা পায় যাত্রীরা। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ড্যাশক্যামেরার ফুটেজে দেখাযায়, সঙ্গবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরো দুইজন ডাকাত বের হয়ে দেশীয় অ’স্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পিছুটান দিয়ে চলে আসলে কোন মতে রক্ষা হয় ।


আরও খবর