বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা অর্থনীতি

সিরাজদীখানে সহস্রাধিক গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৫ ৮:১৬ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেল:

প্রতি বছরের ন্যায় এবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অঙ্গিকার সংগঠনের উদ্যোগে সিরাজদীখানে সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করেছে।
গতকাল বুধবার অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অঙ্গিকার’ উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করে । ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান ।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুবই আনন্দিত হতদরিদ্র পরিবারের সদস্যগণ।
বিতরণকালে উপস্থিত ছিলেন,শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তাজুল ইসলাম, অঙ্গীকার সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সানু, আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত ,সহ সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, ওমর ফারুক রিগেন ,মান্নান ব্যাপারী, ইলিয়াছ উদ্দিন, ইব্রাহিম খলিল, শামীম হোসেনসহ অঙ্গিকার সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ।
সংগঠনটির বর্তমান সাধারন সম্পাদক শাহ নেওয়াজ শান্ত বলেন, ‘একটি মহত উদ্দ্যেশ্যকে সামনে নিয়ে ২০১২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত সবার সহযোগীতায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামী দিনেও সবার সহযোগীতা নিয়ে আর্তমানতবার সেবায় কাজ করবে এই সংগঠন। ’


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭