আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা কার শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার কার্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার, সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেক, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী বলেন,, আল্লাহ তাআলার জমিনে আল্লাহতালার আইন প্রতিষ্ঠার লক্ষ্যে,সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ইসলামী আইন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসলামী আন্দোলন সিরাজদিখান দায়িত্বশীলদের।
অতএব সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সিরাজদিখান উপজেলার প্রত্যেক নাগরিকের কাছে ইসলামের এই সুমহান আদর্শের বাণী পৌঁছে দিতে হবে।
অবশেষে সিরাজদিখান উপজেলায় শুরা দায়িত্বশীলদের ভোটের মাধ্যমে আগামী ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন, মুহতারাম জেলা সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী।
