, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে শেখরনগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।


প্রকাশের সময় :8 February, 2025 12:18 : AM

আনিছুর রহমান রুবেল

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেখর নগর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইমরান হোসেন রোমান এর সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শেখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রানা মাসুদুল হক সাগর,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার, বিশেষ বক্তা হিসেবে ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম,
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জামান
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন জয়,শেখরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ মান্নানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর