আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ড. শফিকুর রহমান। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোঃ নুরুল ইসলাম বুলবুল,মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি মোঃ ফখরুদ্দিন রাজি, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ কবির হোসাইন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র শিবিরের সমাবেশে নাটক সহ ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে আমীরে জামায়াত ড. শফিকুর রহমান বলেন, গত ফ্যাসিষ্ট সরকার ১৫ বছর যাবৎ ছাত্র শিবির সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ জেল জুলুম ও বিভিন্ন রিমান্ডের স্বীকার হয়েছেন। জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে অনেক জেল জুলুম এবং অত্যাচারের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে এসে পৌছিছে।
১৫ বছরের আন্দোলনে যে কর্মী যতটুকু বিনিয়োগ করেছেন সে ততোটুকুই লাভবান হবেন। গত ২/৩ দিন যাবৎ দেশে যা হচ্ছে তা কোনোভাবেই আমরা সমর্থন করি না এবং দেশকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে একটি মহল। সবাইকে চোখ কান খুলে চলা এবং সবাইকে এইসব অরাজকতা রুখতে আহ্বান জানান।
