আনিছুর রহমান রুবেল
মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২ ফেব্রুয়ারী রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তবে, এতে কমিটির মেয়াদকাল উল্লেখ করা হয়নি।
মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মহিউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।
