সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবধারা ইন্ড্রাস্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যবহার না করে অবৈধভাবে চিপস, কৃত্তিম স্বাদের পানিও প্রস্তুত এবং মোড়কজাত ও বাজারজাতকরণের অপরাধে ২৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।গতকাল রবিবার বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নের চরখাসকান্দি গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক তাসনিম দোহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি বলেন, নবধারা ইন্ড্রাস্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যবহার না করে অবৈধভাবে চিপস, কৃত্তিম স্বাদের পানিও প্রস্তুত এবং মোড়কজাত ও বাজারজাত করণের অপরাধে ২৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সনদের জন্য বলা হয়েছে। যদি তারা দ্রুত সময়ে নিবন্ধন সনদ না করে,তবে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হবে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।