, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে অনলাইন জুয়া খেলায় দুই যুবক গ্রেপ্তার


প্রকাশের সময় :17 September, 2026 4:45 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন নিমতলা মোড় এলাকায় জনৈক হিমেলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. অনিক হাসান (২৫), পিতা মো. কামরুল, মাতা লিলি হাসান এবং মো. সেজান (২৩), পিতা মো. হুমায়ুন কবির, মাতা সুমা বেগম। তারা উভয়েই সিরাজদিখান উপজেলার রামের খোলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজদিখান থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার সময় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর