, |

মূলপাতা আইন অপরাধ

মুন্সিগঞ্জে রমরমা দেহ ব্যবসা টার্গেট বিদেশ ফেরত প্রবাসী, ৯নারী ১ খদ্দের আটক


প্রকাশের সময় :28 April, 2026 9:19 : AM

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ শহরের  পৌর এলাকা থেকে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ ১০ জনকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকালে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানাধীন পৌর এলাকার একটি ফ্ল্যাট থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন নারী ও ১ জন খদ্দেরসহ মোট ১০(দশ) জনকে আটক হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মূলহোতা দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোক চক্ষুর আড়ালে নিজেরাসহ আরো নারীদের সংগ্রহ করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। তারা মোবাইলে যোগাযোগ করে খদ্দের সংগ্রহ করে এবং অনেক সময় খদ্দেরকে আটক করে তার নিকট থাকা টাকা পয়সা ভয়ভীতি দেখিয়ে লুটে নেয়। বিদেশ ফেরত লোকজন তাদের টার্গেট থাকে, আর এদের বেশিরভাগ খদ্দেরই প্রবাসী, যারা ছুটিতে দেশে আসে,পরে এসব দেহ ব্যবসায়ী নারীরা বিভিন্ন কৌশলে তাদেরকে আকৃষ্ট করে এবং অসামাজিক কাজে লিপ্ত করে,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর