সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে ফায়ার সার্ভিসের কাজে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ),রাত ৮টা ২০ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাত ২ টার সময় মালখানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে,খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস টিম ঘটনা স্থলে পৌছায়,তখন সিয়াম হাওলাদার ফায়ার সার্ভিস আসতে দেরি হল কেন এই কথা বলে ফায়ার সার্ভিস এর গাড়িকে উদ্দেশ্য করে ভাঙচুর করে এবং কর্তব্যরত ডিউটিতে টাকা ফায়ার সার্ভিস সদস্যদের কাজে বাধা প্রদান করে।
এ বিষয়ে সরকারি কাজে বাধা ও ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের অভিযোগে সিরাজদিখান থানায় একটি মামলা হয়।
তারি ধারাবাহিকতায় সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া এলাকা থেকে মামলার আসামি সিয়াম হাওলাদার (২২) কে গ্রেফতার করে। তিনি একই এলাকার মোঃ রফিক হাওলাদার ছেলে।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান,২৬ শে মার্চ রাত দুইটার দিকে মালখানগরে সরকারি কাজে বাধা ও ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের অভিযোগে সিরাজদিখান থানায় একটি মামলা হয় সেই মামলার আসামি সিয়াম কে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।সকল আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।