, |

মূলপাতা চিকিৎসা ও স্বাস্থ্য

সিরাজদিখানে ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।


প্রকাশের সময় :26 March, 2026 4:33 : PM
আনিছুর রহমান রুবেলঃ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” — এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় হেলথকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলা মোড় সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্সে অবস্থিত হেলথকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিষয়ের মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন—
সার্জারি, ডায়াবেটিস ও ইউরোলজি রোগ বিশেষজ্ঞ ডা. এস. এম. শহীদর রহমান রিদয়,
অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. সোলায়মান হাসান,
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মোহসিন রেজা চৌধুরী,
স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডা. সাবিনা আক্তার,
শিশু, হৃদরোগ, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ফয়সাল,
এছাড়াও ডা. রিয়াজ মাহমুদ বাবু, ডা. মো. তানভীর রহমান এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. নুসরাত জাহান অনন্যা।
এ বিষয়ে হেলথকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, প্রতিটি মানুষেরই বছরে অন্তত দুই থেকে তিনবার শরীরের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। সেই লক্ষ্য থেকেই তাদের প্রতিষ্ঠান বছরে দুইবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।
তিনি আরও বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান— এই বিশ্বাস থেকেই হেলথকেয়ার হসপিটাল সবসময় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
এই আয়োজনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এসময় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে,স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আরও খবর