সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫১ হাজার ৫০০ টাকা ও ২ প্যাকেট তাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সিরাজদিখান থানাধীন মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার সিরাজুল কাজীর টিনসেড ঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে মোঃ নুর উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ মাসুম গাজী,মোঃ আনোয়ার কাজী ও মোঃ সিরাজুল কাজী কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ৫১,৫০০ টাকা এবং ২ প্যাকেট তাস উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে, পরবর্তী আইনের প্রক্রিয়া শেষ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণে করা হবে।