সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১৬ মার্চ) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানাযায়, সিরাজদিখান থানাধীন বয়রাগাদি ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় ধৃত আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে বাপ্পি (৪৬) এর বসতবাড়ির উঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুজ্জামান বাপ্পি বড় পাউলদিয়া এলাকার মৃত হাজী শাহা আলম হাওলাদারের ছেলে।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এবং মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।