সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের পৃথক অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকার মনিরের আলুর ক্ষেত থেকে মোঃ রাব্বি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি মালামত দেবীপুরা এলাকার বাসিন্দা। রাব্বি দেবীপুরা গ্রামের জাকির হোসেনের ছেলে।এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারি রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।