, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ১২ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় :4 March, 2026 4:32 : AM

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের অভিযানে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের নয়াগাঁও এলাকার গোডাউন বাজারের নেওয়াজ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া ৯নং ওয়ার্ডের মৃত শনি বেপারীর ছেলে অনিক বেপারী (৩৪) ও নয়াগাঁও গ্রামের মৃত রবি হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (২৬)

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, ১২ পিস ইয়াবা টেবলেট সহ ২ জন কে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াদিন রয়েছে, পরবর্তী আইনি কার্যক্রম শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই, দেশ ও জাতিকে,একটি সুস্থ ও সুন্দর সমাজ উপহার দিতে ও যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে ফেরাতে মাদকের বিরুদ্ধে আমাদের এই চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী কাউকে ছাড় দেয়া হবে না।


আরও খবর