, |

মূলপাতা রাজনীতি

শপথ নিতে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ


প্রকাশের সময় :17 February, 2026 11:23 : AM

আনিছুর রহমান রুবেলঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের উদ্দেশ্যে শেখ মোঃ আব্দুল্লাহ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ বাসা থেকে ঢাকার জাতীয় সংসদ ভবন এর উদ্দেশ্যে রওনা হন।
তিনি মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং একই সঙ্গে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা এবং দোয়া নিয়ে তিনি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শপথ গ্রহণের এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে শেখ মোঃ আব্দুল্লাহ এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মুন্সীগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। তাঁর এই বিজয় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


আরও খবর