, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে নির্বাচনী প্রচারের প্রথম দিনে পুলিশের মহড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক


প্রকাশের সময় :22 January, 2026 8:33 : PM

আনিছুর রহমান রুবেলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনার প্রথম দিনেই সিরাজদিখান থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২২ জানুয়ারি , সন্ধ্যার পর থেকে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে থানা এলাকায় ব্যাপক পুলিশি মহড়া পরিচালনা করা হচ্ছে। মহড়ায় নেতৃত্ব দেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান,ওসি তদন্ত হাবিবুর রহমান,সেকেন্ড অফিসার মাসুদ রানাসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ ফোর্স। থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ স্থান ও নির্বাচনী সংবেদনশীল এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই পুলিশি মহড়ার মূল লক্ষ্য।
স্থানীয়রা পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করে বলেন, নির্বাচনের শুরুতেই এমন সক্রিয় ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও খবর