, |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশের সময় :13 January, 2026 1:26 : AM

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মুন্সিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সিদ্দিক মোল্লার সার্বিক উদ্যোগে এবং কাজীশাল হাজীগাঁও মোঃ হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি লুৎফর রহমানের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীশাল হাজীগাঁও মোঃ হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ হুমায়ুন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময়ই মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আরও খবর