, |

মূলপাতা উপজেলার খবর

সিরাজদিখানে সকল জীবের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত৷


প্রকাশের সময় :6 January, 2026 7:27 : PM

সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে সকল জীবের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও নীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি ঘোষপাড়ায় শ্রী শ্রী মা রক্ষা কালী ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু হয় শনিবার ভোর থেকে সোমবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্মা মহানাম যজ্ঞ অনুষ্ঠান মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন বুধবার দুপুরে  শ্রী শ্রী মহা প্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হবে৷

মঙ্গলবার বিকেলে অষ্টকালীন নীলা কীর্তনে আসা সনাতন ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট বোন শামীমা আক্তার স্মৃতি৷ মন্দির কমিটি বলেন সকল জীবের মঙ্গল কামনায় এমন আনন্দ কোন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত৷

এ সময় উপস্থিত ছিলেন ব্রজেরহাটি রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি তপন ঘোষ সাধারণ সম্পাদক বঙ্কিম ঘোষ, সমাজসেবক ও ব্যবসায়ী  স্বপন চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,মন্দির কমিটির সদস্য শৈলেন কুমার ঘোষ, মানিক ঘোষ৷


আরও খবর