, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় :7 January, 2026 3:37 : PM

আনিছুর রহমান রুবেলঃ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায়,উপজেলার বালুচর ইউনিয়ন ১.২.৩ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  (৭ জানুয়ারি) বুধবার সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের বেগম বাজার সংলগ্ন নুরুল হক সরকারের বাড়ীর আঙ্গিনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বালুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। বালুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন মেম্বার সাবেক সদস্য সচিব আনসার মোল্লা,সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন ও আমিন উদ্দিন চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য আলী আকবর নিরব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ,বালুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মাদবর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম সদস্য সচিব শেখ মোঃ রাসেল,কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাঈম, বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস প্রমূখ। এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আরও খবর