, |

মূলপাতা রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশের সময় :28 December, 2025 1:19 : PM

নিজস্ব  প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।এদিকে তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন রোববার চূড়ান্ত হবে।


আরও খবর