, |

মূলপাতা রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শেখ মোঃ আব্দুল্লাহ নেতৃত্বে মুন্সিগঞ্জ-১ থেকে বিশাল বহর


প্রকাশের সময় :25 December, 2025 11:03 : PM
আনিছুর রহমান রুনেলঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত কর্মসূচিতে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসন থেকে বিশাল বহর নিয়ে ঢাকায় যোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
মুন্সিগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ১০০টি বাস ও মোটরসাইকেল যোগে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। মুন্সিগঞ্জ-১ আসনের নেতাকর্মীরা সেই প্রত্যাশা নিয়েই আজ এখানে উপস্থিত হয়েছেন।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং আগামীর যেকোনো কর্মসূচিতে মুন্সিগঞ্জ-১ আসনের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ, যা পুরো আয়োজনকে পরিণত করে এক বিশাল জনসমুদ্রে।


আরও খবর