, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা।


প্রকাশের সময় :18 December, 2025 7:22 : PM

আনিছুর রহমান রুবেলঃ

দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার নুরুন্নাহার আক্তারের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা পারভিন,সহকারী প্রোগ্রামার শায়লা শারমিন তন্বীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আরও খবর