, |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান


প্রকাশের সময় :14 December, 2025 6:42 : PM
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আনিছুর রহমান রুবেল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদার বাড়ী ঈদগাহ মাঠে রশুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে রশুনিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামের সাবেক আমির ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন-এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রায় শতাধিক নেতা, কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।
নবযোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সিফফাতুল ইসলাম জনি, যুবদল নেতা আমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর