, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদীখানে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


প্রকাশের সময় :23 September, 2025 11:54 : PM
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

সিরাজদীখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা আসাদুজ্জামান লিটুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতি অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে স্থানীয় জনগণ ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিতরা ঘুষখোর ও দুর্নীতিবাজ উদ্যোক্তার অবিলম্বে অপসারণ ও পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উদ্যোক্তা আসাদুজ্জামান লিটু একজন যুবলীগ কর্মী,বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে হয়রানি করেছেন এবং হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা পরিষদের উদ্যোক্তার পদ থেকে আসাদুজ্জামান লিটুকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং আর কখনও ইউনিয়ন পরিষদে লিটু না আসতে পারে সে ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধনকারীরা আরও বলেন, আমরা সাধারণ মানুষ হিসেবে ন্যায্য সেবা পাওয়ার অধিকার রাখি। কিন্তু বর্তমান অনিয়ম ও দুর্নীতির কারণে অনেকেই সরকারি সেবা নিতে পারছে না। প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে এবং সকলের জন্য স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আল আমিন, ইউনিয়ন বিএনপির সদস্য চুন্নু মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাসেম মিয়া, যুবদলের সদস্য খায়রুল ইসলাম তরুন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম ভুঁইয়া, শহিদুল ইসলাম, মো. আরিফ হোসেন, মামুন বেপারি, আমিনুল ইসলাম, রাজন বেপারী, আওলাদ হোসেন, রুবেল সরকারসহ রাজানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিযুক্ত উদ্যোক্তা আসাদুজ্জামান লিটু ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই ঘটনার সাথে জড়িত নই এবং কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যদি প্রমাণ থাকে, তবে প্রমাণ নিয়ে আসুন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার করুন।


আরও খবর