, |

মূলপাতা আন্তর্জাতিক

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৭৮


প্রকাশের সময় :20 September, 2025 12:01 : PM

আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন । গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এলুফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

শুক্রবার ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এখনও চলছে উদ্ধার অভিযান।

এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনও দায় স্বীকার করেনি সংগঠনটি।

সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তারা।


আরও খবর