, |

মূলপাতা উপজেলার খবর

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের চেয়ারম্যানের মেয়ের মৃত্যুতে শোক ও প্রার্থনা সভা


প্রকাশের সময় :20 September, 2025 1:22 : PM

শংকর দাস পবন, ঝালকাঠি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান, বাবু বিজন কান্তি সরকার এ-র একমাত্র কন্যা শ্রাবণী সরকার ঋতু এ-র অকাল মৃত্যুতে, ঝালকাঠি জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সদস্যরা প্রার্থনা আয়োজন করেন। পশ্চিম চাঁদকাঠি শ্রীশ্রী কালী ও শীতলা মাতার মন্দিরে (১৯ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭:৩০মিনিটের সময় শোকসভা ও স্বর্গীয় শ্রাবণী সরকার এর আত্মার শান্তি কামনার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কনিকা ঘোষ, যুগ্ম আহবায়ক বাবু, প্রিন্স মন্ডল, সদস্য সচিব বাবু শন্তু পাল সহ আরও স্থানীয় ভক্তবৃন্দ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের চেয়ারম্যান এর একমাত্র কন্যা শ্রাবনী সরকার (২৫) গত (১২অক্টোবর) শনিবার হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুতে ঝালকাঠি জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সদস্যরা গভীরভাবে শোক প্রকাশ করেন।এবং তার আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন ও বিশেষ প্রার্থনা করা হয়।


আরও খবর