, |

মূলপাতা রাজনীতি

জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন


প্রকাশের সময় :2 September, 2025 10:00 : PM

আনিছুর রহমান রুবেলঃ সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মুন্সিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ৩১ আগষ্ট রবিবার জিয়া সাইবার ফোর্স এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম এর যৌত স্বাক্ষরে কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।
মোঃ রোমান রহমান খানকে সভাপতি ও মোঃ আলিফ খান আকাশকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ সভাপতি মোঃ রাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত দোলন,যুগ্ম সম্পাদক মোঃ রাসেল শেখ,সাংগঠনিক সম্পাদক রানা হোসেন,প্রচার সম্পাদক মেহেদী হাসান আশিক,সহ প্রচার সম্পাদক মোঃ সাব্বির খান,দপ্তর সম্পাদক, কাওসার তালুকদার (কিংস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোঃ লিখন আহমেদ ও সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সিজান খান।
এসময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রেীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয় এবং ‘আগামী ৬০ দিনের মধ্যে মুন্সিগঞ্জ জেলার অধীনস্থ সকল শাখা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

 


আরও খবর