, |

মূলপাতা রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সিরাজদীখানে বিএনপির বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় :19 July, 2025 8:54 : PM

আনিছুর রহমান রুবেলঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজদীখান বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী আলী আনসার মোল্লা, সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম খান, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম খান ও হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু কালাম।
আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খান, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন,রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, মালখানগর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফিরোজ আলম, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শ্রীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় মোড়ল, সিরাজদীখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এখন স্পষ্টভাবে জনসমক্ষে এসেছে। এই ষড়যন্ত্রের জবাব দিতে আমরা রাজপথে আছি এবং থাকব।


আরও খবর