, |

মূলপাতা রাজনীতি

রশুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা!


প্রকাশের সময় :26 June, 2025 12:41 : AM

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে বুধবার বিকালে উপজেলার চোকদারপাড়া ঈদগাহ মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোমিন আলী৷ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোস্তাক আহমেদ শ্যামল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া,উপজেলা বিএনপি’র সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ওয়াসিম,
বিএনপি নেতা জাহিদুল ইসলাম,আব্দুল মান্নান, পেয়ার আলী মোল্লা, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল হোসেন,আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মোহাম্মদ রনি চোকদার, মুক্তার হোসেন খান, রাসেল খানসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে রশুনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম (কাবুল) ও সাধারণ সম্পাদক মোঃ সোবাহান শেখের নেতৃত্বে উপজেলা দানিয়াপাড়া আরাফাত জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা মোড় সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রমিকদ দলের নেতাকর্মীরা। এতে রশুনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আক্কাস, শ্রমিকদল নেতা মোঃ সাইফুল খান, বাবুল খান, শহিদুল ইসলাম, আরিফ, রোবেল ও সোহেল এসময় উপস্থিত ছিলেন।


আরও খবর