, |

মূলপাতা রাজনীতি

শেখ হাসিনাসহ সকল ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে: মীর সরফত আলী সপু


প্রকাশের সময় :16 June, 2025 10:13 : PM

আনিছুর রহমান রুবেলঃসিরাজদিখান প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “শেখ হাসিনাসহ সকল ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে।” তিনি দাবি করেন, “এই বিচার শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই তার পরিণতি দেশবাসী প্রত্যক্ষ করবে।”
সোমবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামে ‘জুলাই আন্দোলনে’ নিহত ছাত্রনেতা মোস্তফা জামান সমুদ্র কালের পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা ছাত্রদের রক্তে হাত রাঙিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিচার এই দেশের মাটিতেই হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ সময় মীর সরফত আলী সপুর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, ড. মোশারফ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা ও সাধারণ সম্পাদক শফিক, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব শামসুল হক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মুসা শেখ, সদস্য সচিব গুলজার আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা, যুবনেতা মতি শেখ, সোহেল সানি, সৈকত, নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক রানা ও খোকন নম্বর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফায়সাল আলী এবং মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিক প্রমুখ।


আরও খবর