মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ১৪ ইউনিয়নে বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় নেতাকর্মীদের মাঝে আনন্দ, উল্লাস দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,সদস্য সচিব শাহাদাৎ শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আজিজুল ভূইয়া,উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসেন রকি,উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১৪টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।
