আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
আমি সবার এমপি, সবার সুখে-দুঃখে পাশে থাকবো
সংবর্ধনা অনুষ্ঠানে এ-সব কথা বলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শ্রীনগর-সিরাজদিখানের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার ১৫ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমী মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মির্জা মোহাম্মদ হায়দার নেকবর এর সভাপতিত্বে সাধারণ মো: মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ এডভোকেট আবুল কাসেম,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আন্দুল মতিন হাওলাদার,সহ সভাপতি আওলাদ মৃধা,সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া,
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী শেখ আব্দুল করিম,উপজেলা আওয়ামী লীগ সদস্য সাহাদাত হোসেন,বয়রাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ,সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গাজী,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুল রহমান রিয়াদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু,উপজেলা আওয়ামী লীগ ১নং যুগ্ম আহ্বায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু,মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক সামিম হাওলাদার,মধ্যপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।