, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড


প্রকাশের সময় :12 October, 2026 11:16 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে সুমন মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রশুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
অভিযুক্ত সুমন মিয়াকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ।


আরও খবর